২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

দিনাজপুর সদর উপজেলা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

সোমবার সকালে উপজেলার গোয়ালহাট এলাকার একটি হলুদের ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, এলাকাবাসী মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, লাশের পাশে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। মেয়েটির গলায় এবং মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।

আনুমানিক ১৮ বছর বয়সী মেয়েটির হাতে-পায়ে মেহেদীর আলপনা আঁকা রয়েছে বলেও তিনি জানান।