২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি করে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ময়মনসিংহের সীমান্ত এলাকায় গুলি করে আহত করে এক ব্যক্তিকে ভারতে ধরে নিয়ে গেছে বিএসএফ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 12:26 AM

Updated : 23 Aug 2022, 06:45 PM

আটক আব্দুল কদ্দুস (৩২) জেলার ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী ঘোষগাঁও ইউনিয়নের চন্দ্রঘোণা গ্রামের রহমতউল্লার ছেলে।

রোববার বিকালে ঘোষগাঁও এলাকার ১১৩৬ সীমান্ত পিলারের কাছ থেকে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের সহকারী পরিচালক (জিএসও/২) মেজর খন্দকার আবু হোরাইরা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোষগাঁও এলাকার ১১৩৬ সীমান্ত পিলারের কাছে আব্দুল কদ্দুসসহ ৩/৪ জন বাংলাদেশিকে দেখতে পেয়ে বিএসএফ ধাওয়া দেয় এবং তাদের উদ্দেশ্যে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালাতে পারলেও কদ্দুস গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে তাকে ধরে নিয়ে যায় তারা।

মেজর আবু হোরাইরা বলেন, “আব্দুল কদ্দুসকে ফেরত চাইলেও বিএসএফ অস্বীকৃতি জানিয়েছে।”