২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 01:45 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

রোববার সকাল ৭টার দিকে মহাসড়কের জাগীর এলাকায় এ দুর্ঘটনায় নিহত ওই নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ওসি সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাস পথচারী ওই নারীকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হলুদ রঙের শাড়ি পরা ওই নারী বয়স আনুমানিক ৪৫ বছর।

ওসি সফিকুল আরো জানান, লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।