চাঁদপুরে বাসচাপায় শিশু নিহত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের জিয়ানগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফছানা আক্তার (৭) হাজীগঞ্জের রান্ধুনীমুড়া গ্রামের মুকবুল আহম্মেদের মেয়ে।
হাজীগঞ্জ থানার ওসি মো. কুতুবউদ্দিন বলেন, রাস্তা পার হওয়ার সময় রামগঞ্জগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
