ঢাকায় শিবির নেতা গ্রেপ্তার
ইসলামী ছাত্রশিবিরের ঢাকার সুত্রাপুর থানা সভাপতিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০ এর কর্মকর্তা এএসপি আ ত ম আব্দুল্লাহেল হাদী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিবির নেতা আবদুল হামিদ অন্যদের নিয়ে শহীদ ফারুক সড়কের নূপুর কমিউনিটি সেন্টারে বসে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ করছিলেন।
তাদের কাছে বিপুল পরিমাণ ‘রাষ্ট্রবিরোধী’ বই ও প্রচারপত্র পাওয়া গেছে বলেও জানান তিনি।
