শেরপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার, গাড়ি ভাংচুর
শেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাসেলকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পরপরই শহরের রঘুনাথ বাজার এলাকায় ছাত্রদলকর্মীরা অন্তত ৫টি গাড়ি ভাংচুর করে বলে জানায় পুলিশ।
এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিন ছাত্রদলকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন শিকদার জানান, তিনটি মামলায় রাসেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রেপ্তার করা হয়।
এরপর ছাত্রদলকর্মীরা পাঁচটি গাড়ি ভাংচুর করে। বাধা দিতে গেলে পুলিশের উপরও হামলা চালায় তারা। এতে তিন পুলিশ আহত হয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোঁড়ে। পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার।
