২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া বিশ্ববিদ্যলয় খুলছে শনিবার

ঈদুল ফিতরের টানা বার দিনের ছুটি শেষে শনিবার খুলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 05:10 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আলী শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদুল ফিতর, শবে কদর ও জাতীয় শোক দিবস উপলক্ষে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৫-১৬ অগাস্ট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।

দাপ্তরিক কার্যক্রম বন্ধ ছিল ৬ অগাস্ট থেকে।

শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হবে।