২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়া জামায়াত সেক্রেটারি গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাফফর আহমদেকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শুক্রবার বিকাল পৌনে ৩টায় বন্দরনগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশ দেয়ার পর সাতকানিয়া ও লোহাগাড়ায় ব্যাপক তাণ্ডব চালায় সংগঠনটির নেতাকর্মীরা।

এ ঘটনায় সাতকানিয়া ও লোহাগাড়ায় চারটি মামলা দায়ের করা হয়। মোজাফফর এসব মামলার এজাহারভুক্ত আসামি বলে জানান ইপিজেড থানার ওসি মো. আবুল মনসুর।

তিনি জানান, সাতকানিয়া থানা, ইপিজেড থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।