২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শুক্রবার সকালে উপজেলার নওধার এলাকায় নিজ বাড়ির পাশের একটি পুকুরে ভেসে ওঠে হাফিজা (১১) ও খাদিজার (৭) লাশ।

তারা এলাকার মৃত আব্দুল হালিমের মেয়ে। হাফিজা পঞ্চম শ্রেণি ও খাদিজা তৃতীয় শ্রেণির ছাত্রী।

ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজির পাশাপাশি মাইকিংও করা হয়।

পুলিশ দুই জনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।