২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে প্রতিমা ভাংচুর

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার ভদ্রাসন হরিসভা মন্দিরের সেবায়েত পূজা দিতে গিয়ে প্রতিমাগুলো ভাঙ্গা দেখতে পান।

হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন পাল বলেন, দুর্বৃত্তরা মন্দিরের গৌর-নিতাইয়ের মাথা, রাধা-কৃষ্ণ ও সরস্বতীর হাত এবং শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে গেছে।

শিবচর থানার ওসি মাসুদউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এছাড়াও শিবচর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।