২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ সদর উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো ৬ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 02:17 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় লস্করপুর রেলগেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের মৃত গোলাম কাদের চৌধুরীর ছেলে তুহিন চৌধুরী (২২) ও একই গ্রামের সোনা মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৬০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, যাত্রীরা সাতগাঁও থেকে মাইক্রোবাসে মাজার জিয়ারতের জন্য সিলেট যাচ্ছিলেন।

লস্করপুর রেলগেইটের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই নুরজাহান নিহত হন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

আহত সোনা মিয়া (৭৫), জুয়েল মিয়া (৩০), জুয়েলের স্ত্রী নাসরিন (১৮), সামসুলের মেয়ে ফারজানা (৮), বাবুল মিয়ার ছেলে রাজু (১০) ও মেয়ে শেফালিকে (১৫) আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।