২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হোটেল থেকে ১৪ জন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি হোটেলে অভিযান চালিয়ে ১৪ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 09:03 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

বুধবার বিকালে উপজেলার বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন ডায়মন্ড আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহামুদ আবু নাছির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হয়।

আটককৃতরা হলেন- হোটেল ব্যবস্থাপক মো. নুরুজ্জামান (৪০), হোটেল স্টাফ জসিম উদ্দিন (৪০), ইদ্রিস আলী (৪১), মাজেদা আক্তার (২৫), সুমা আক্তার (২০), রাবেয়া আক্তার (২৩), নিলুফা (১৮), রনি (২০), শরিফ মাহামুদ (২৪), জাহাঙ্গীর (৩২), ফরহাদ হোসেন (৩১), হাশেম আলী (২৮), মিজান (২৮), মনিরুজ্জামান (৩৫)।

এর আগে গত ২৯ জুলাই একই হোটেল থেকে মালিকসহ ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছিল।