জামালপুরে জামাত নেতা গ্রেপ্তার
জামালপুর জেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে সংগঠনের জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মির্জা আব্দুল মাজেদকে (৫০) শহরের মিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, তার বিরুদ্ধে ঢাকা ও জামালপুরে ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
