২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আটক ২৪

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 08:00 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

মঙ্গলবার ভোরে বেনাপোলের সীমান্তবর্তী পুটখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।

খুলনা-২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালিয়ে ১৮ জন পুরুষ, পাঁচ জন নারী ও এক শিশুকে আটক করে।

তবে তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে গেছে বলে জানান তিনি।

আটককৃতদের বাড়ি বাগেরহাট, নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন এলাকায়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন পোর্ট থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রফিক ।