২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুর পৌরসভা নির্বাচন স্থগিত

গাজীপুরের শ্রীপুর পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল।

সীমানা সম্প্রসারণ কার্যক্রম প্রক্রিয়াধীন থাকায় নির্বাচন কমিশন এ আদেশ দেয় বলে জানান

জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাছানুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশের কথা জানানো হয়।

২০০০ সালে ৯৭ বর্গকিলোমিটার আয়তনের শ্রীপুর পৌরসভা গঠিত হয়। নয়টি ওয়ার্ডের এ পৌরসভার ভোটার সংখ্যা ৫৫ হাজার ১১৫। এটি পৌরসভার তৃতীয় নির্বাচন।

পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের আনিছুর রহমান মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ জুলাই এ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।