২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ছোট ভাইয়ের লাথিতে বড়ভাইয়ের মৃত্যু

পারিবারিক বিরোধের জেরে চাঁদপুরের ফরিদগঞ্জে ছোট ভাইয়ের লাথির আঘাতে মৃত্যু হয়েছে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 06:42 PM

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, সোমবার রাত ১০টায় উপজেলার শোল্লা গ্রামের লস্কর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাত্তার (৫০) প্রয়াত কালু মিয়ার বড় ছেলে। ভাইকে হত্যার পরপরই স্ত্রীসব পালিয়ে গেছেন রফিক (৪৮)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে রফিক তার বড় ভাইয়ের পেটে লাথি মারেন। এতে সেখানেই লুটিয়ে পড়েন সাত্তার।

পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান ওসি।