বেনাপোলে ট্রাকভর্তি ভারতীয় কাপড় আটক
যশোরের বেনাপোলের সীমান্ত থেকে এক ট্রাক ভারতীয় শাড়ি, থ্রি-পিছ ও থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার সকালে বেনাপোলের বোয়ালিয়া সীমান্তে অভিযান চালিয়ে এসব কাপড় আটক করা হয়।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল অবৈধ পথে আসা এসব কাপড় আটক করে।
এ সময় কাউকে আটক করা যায়নি। আটক কাপড়ের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
মালামাল যশোর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
