২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বোমা হামলায় পুলিশ আহত

জামায়াতে ইসলামীর হরতালের আগেরদিন সিরাজগঞ্জ শহরে হাতবোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 03:47 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার শহরের বড়বাজার এলাকায় ঘটিয়েছে জামায়াত-শিবির কর্মীরা এ হামলা চালান বলে পুলিশ দাবি করছে। ঘটনাস্থল থেকে দুই জামায়াতকর্মীকে আটক করা হয়েছে।

আহত পুলিশ কনস্টেবল পাঞ্জাব আলীকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল এবং পরে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে মঙ্গলবার ও বুধবার ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে দলটি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম খান জানান, সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা বড়বাজার এলাকায় দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটান।

এ সময় ঘটনাস্থল থেকে ব্যানার ও লিফলেটসহ জামায়াতকর্মী তেলকুপি জামে মসজিদের ইমাম ও মিরপুর মহল্লার বাসিন্দা নুরুল ইসলাম ও সয়াধানগড়া গ্রামের আব্দুল আজিজকে আটক করা হয়।

এছাড়া রোববার রাতে অভিযান চালিয়ে তেলকুপি গ্রাম থেকে জামায়াতকর্মী আব্দুল হাইকে আটক করা হয় বলেও পুলিশ কর্মকর্তা জানান।