২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় আগুন

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

রোববার সন্ধ্যায় পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লায় জেকে গ্রুপের ‘জেকে ফ্রেবিক্স’ কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে কারখানা কর্মকর্তারা জানিয়েছেন।

আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয় বলে জানিয়েছেন সাভার ফায়ার স্টেশনের কর্মকর্তা খলিলুর রহমান।

জেকে ফ্রেবিক্সের ফোরম্যান (ইলেকট্রিক) নাজমুল হক বলেন, ঈদের ছুটিতে বন্ধ কারখানায় বৈদ্যুতিক লাইন মেরামত চলছিল। পঞ্চম তলায় কাজ করার সময় শর্ট সাকিট থেকে আগুন ধরে যায়।

আগুন নেভাতে গিয়ে নাজমুলসহ পাঁচজন আহত হন। অন্যরা হলেন- আনিছ, আবু বক্কর, আমীর হোসেন ও বাবুল। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।