২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ১৪৪ ধারা

পঞ্চগড়ে আওয়ামী লীগের দুইপক্ষের নেতাকর্মীরা একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:58 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

রোববার দুপুর ১২টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসন জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজনের অনুসারী নেতাকর্মীরা বিকেল ৩টায় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জামিয়াতুল কুরআন নুরানী মাদ্রাসায় মতবিনিময় সভার আয়োজন করে।

একই সময় একই স্থানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজাহারুল হক প্রধানের অনুসারীরাও সভা আহ্বান করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার ইমাম সভাস্থল ও আশপাশে দুপুর ১২টা থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

তিনি জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।