২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মৃদু ভূকম্পন

সিলেট ও আশেপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

সিলেট ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, রোববার দুপুর ২টা ২৪ মিনিট ৮ সেকেন্ডে মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

সিলেট থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে মেঘালয় রাজ্যে ভূমিকম্পের উৎপত্তিস্থলের অবস্থান বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

তবে কোথাও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।