২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলের সাগরদিঘী বাজারে পুড়েছে ৪২ দোকান

টাঙ্গাইলের বাণিজ্যিক এলাকা সাগরদিঘী বাজারে অগ্নিকাণ্ডে ৪২টি দোকানের কোটি টাকার মালামাল পুড়ে গেছে।    

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

শনিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. ফজলুল করিম জানান।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কাছাকাছি পানি না থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়ে।

পরে মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি দল এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে অধিকাংশই ছিল কাপড়, প্রসাধনী ও মনোহারি সামগ্রীর।

ব্যবসায়ীরা পুলিশকে বলেছেন, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের।