২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নীলফামারীর ডিমলা উপজেলায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক নারীসহ পাঁচজনকে আটক করেছে।

নিহত এহছানুল হক (৩৫) ওই গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ বালাপাড়ার মফিজ উদ্দীনের ছেলে রফিজুল ইসলাম (৩৫), সমসের আলীর ছেলে জাকারিয়া (৩৫), সাহাবুদ্দীনের ছেলে মফিজ উদ্দীন (৬০), সামশুল হকের ছেলে আব্দুল লতিফ (৩৫) ও  মফিজ উদ্দীনের স্ত্রী অফেজা বেগম (৫০)।

ডিমলা থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামের ইয়াসিন আলীর সঙ্গে সামসুল হকের পাঁচ একর ১৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

“সকালে ইয়াসিন আলী তার নিজের ১০ শতক জমিতে হাল দিতে গেলে সামসুল হক ও তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে ইয়াসিন আলীর উপর হামলা চালায়। পরে দুপুরে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্তে হলে ঘটনাস্থলেই এহছানুল মারা যান।”

আহতদের মধ্যে দক্ষিণ বালাপাড়ার ইসমাইল হোসেনের স্ত্রী আলেয়া বেগম (৪৫), ইউছুব আলীর স্ত্রী জামিলা বেগম (৫০), ইয়াসিন আলীর স্ত্রী মহসেনা বেগম (৪৯), ইসমাইল হোসেনের ছেলে এছানুর রহমান (৫০), মজেতুল্যার ছেলে ইউছুব আলী (৫৫), হাসানুর রহমানের ছেলে আলম (১২), মফিজ উদ্দীনের ছেলে রফিজুল ইসলাম (৩৫), সমসের আলীর ছেলে জাকারিয়া (২৫), মৃত সাহাবুদ্দীনের ছেলে মফিজ উদ্দীন (৬০), সামশুল হকের ছেলে আব্দুল লতিফ (৩৫) ও খগাখড়িবাড়ী এলাকার ফজলুল হকের ছেলে হাশেম আলী (৫৪) স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে কোন পক্ষই এখনো কোন মামলা করেনি বলে জানান ওসি (তদন্ত)।