২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী খুন, স্বামী পলাতক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার এক গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

শনিবার সকালে উপজেলার গোহালবাড়ি গ্রাম থেকে সুমন মিয়ার স্ত্রী আক্তার রাবুর (২৫) লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই সুমন পলাতক আছেন। পুলিশের ধারণা স্ত্রীকে খুন করে পালিয়েছে স্বামী সুমন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত রাতে যে কোন সময় রাবুকে তার স্বামী সুমন হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই জাহাঙ্গীর।