২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর এক মাইক্রোবাস চালক মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 04:31 PM

Updated : 25 Apr 2022, 07:06 PM

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের তারাইল এলাকায় দুর্ঘটনায় মারা যান মাইক্রোবাস চালক দেলোয়ার হোসেন (৩৫)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শাহরিয়ার হাসান জানান, যাত্রী নেওয়ার জন্য দেলোয়ার  বেপরোয়া গতিতে মাইক্রোবাসটি চালিয়ে কাওড়াকান্দি ঘাটে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।