২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

কমলাপুর রেল পুলিশের এসআই আনোয়ার কামাল জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে গেণ্ডারিয়ার স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “কীভাবে দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। তবে হয়তো বগির গেইটে ভিড়ের চাপ ছিল। সে সময় ধাক্কাধাক্কিতে তারা পড়ে যেতে পারে।”

ট্রেন যাত্রীদের বরাত দিয়ে এসআই কামাল জানান, চলন্ত ট্রেন থেকে চারজন পড়ে গেলে জাকির হোসেন (৩০) নামে এক মেকানিক ঘটনাস্থলেই মারা যান।  

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কাঁচামালের ব্যবসায়ী নূরু মিয়া (৩৫) ও ভ্যান চালক নজরুল ইসলামকে (৪০) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই কামাল।

পুরনো খবর:

ট্রেনের জানালায় প্রাণ গেল অসতর্ক যাত্রীর