নীলফামারীতে আগুনে পুড়লো শিশু
নীলফামারীর সদর উপজেলায় একটি গ্রামে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার মধ্যরাতের পর উপজেলার সোনারায় ইউনিয়নের বড়–য়া বখশিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডে ১৫টি পরিবারের প্রায় ৮০টি ঘর পুড়ে গেছে বলে অগ্নিনির্বাপক কর্মীরা জানিয়েছে।
নিহত রিফাত হোসেন (৫) ওই গ্রামের আব্দুল আলীমের ছেলে।
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নু শাহ জানান, রাতে মজনুর আলীর (৪৩) রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে তা মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মজনুর আলী ছাড়াও মাহিদুল ইসলাম, রশিদুল ইসলাম, ঝুলু মিয়া, আব্দুল আলীম, মোকছেদা বেগম, আজিজুল হক, নুরুজ্জামান, নুর হক, আব্দুস সামাদ, বোরহান উদ্দিনসহ ১৫টি পরিবারের ৮০টি ঘর, আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে বলে জানান ইউপি চেয়ারম্যান।
সৈয়দুপর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওয়াদুদ হোসেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
