২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

চাঁদপুরের হাজীগঞ্জ থেকে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার ভোরের দিকে হাজীগঞ্জ বাজার এলাকা থেকে পৌর ছাত্রলীগ সভাপতি শুক্কুর আলম শুভকে (২৫) আটক করে র‌্যাব।

পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল শুক্কুর আলম শুভকে দু‘টি রিভলবার, বেশ কিছু ইয়াবা ও গাঁজাসহ আটক করে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।