২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ আসলাম হুজুর গ্রেপ্তার

পাবনায় এক ‘চরমপন্থীকে’ অস্ত্র বিক্রির সময় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 07:05 PM

রোববার গভীর রাতে গোয়েন্দা পুলিশ শহরের উত্তর শালগাড়িয়া এলাকার মেরিল গেট থেকে আসলাম  হোসেন ওরফে আসলাম হুজুরকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি রিভলভার, ১টি শাটারগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

আসলাম সদর উপজেলার ধর্মগ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে সদর থানা ও আতাইকুলা থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। আসলাম কথিত চরমপন্থী বাহিনীর সদস্য ও একজন অস্ত্র ব্যবসায়ী বলেও জানিয়েছে পুলিশ।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র বিক্রির সময় আসলামকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।