পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
পাবনা শহরে বাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত চারজন।
সোমবার সকাল ১১টার দিকে শহরের গাছপাড়া মোড়ে এ দুর্ঘটনায় এক অটোরিকশা আরোহী নিহত হয়।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাছপাড়া মোড়ে ঈশ্বরদীগামী অরুণিমা পরিবনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক আরোহী নিহত হয়।
তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
