২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরুর চৌধুরী আর নেই

নন্দন গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাশরুর চৌধুরী আর নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 11:45 AM

Updated : 25 Apr 2022, 07:05 PM

তার ছেলে আয়ান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাশরুর চৌধুরীর বয়স হয়েছিল ৬৩ বছর। গত মাসে হার্ট অ্যাটাক হওয়ার পর তিনি ফুসফুসের জটিলতায়ও ভুগছিলেন। 

আয়ান জানান, তার বাবার মরদেহ তাদের গ্রামের বাড়ি সিলেটে নিয়ে যাওয়া হবে। হযরত শাহজালালের (র.) দরগা প্রাঙ্গণে জানাজা শেষে সেখানে বাবা-মায়ের কবরের পাশেই দাফন হবে মাশরুর চৌধুরীর।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজির সাত্তার ও সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী এক শোক বার্তায় বলেন, বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে অবদানের জন্য মাশরুর চৌধুরী স্মরণীয় হয়ে থাকবেন। 

“তার উদ্যোগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং চালু  করা হয়। যেসব ছাত্রছাত্রীর সহায়তা প্রয়োজন তাদের জন্য তিনি ছিলেন নিবেদিতপ্রাণ”। 

অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক হিসাবে ২০১০-১১ মেয়াদে দায়িত্ব পালনের পর সভাপতির দায়িত্ব নেন মাশরুর চৌধুরী।