২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় আটক ৩

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

শনিবার গভীর রাতে তাড়াশ উপজেলার মহিষলুটি ও খালকুলা এলাকার মধ্যবর্তী স্থানে মহাসড়ক থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া মহল্লার মৃত কোবাদ আলীর ছেলে মিঠু (২৫), একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পারভেজ (২৪) ও আব্দুল মজিদের ছেলে জাহিদ (২২)। 

তাড়াশ থানার ওসি আব্দুর রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০/১২ জনের ডাকাতদল মহাসড়কে চলাচল করা যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। মহাসড়কে টহলরত পুলিশ সেখানে পৌঁছলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। ওই সময় তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ক্ষুর ও গতিরোধের জন্য ব্যবহৃত তারকাঁটা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান তিনি।