২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্র বিক্রির সময় যুবক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অস্ত্র বিক্রির সময় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 02:41 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

রোববার সকালে আশুলিয়ার বগাবাড়ী এলাকার সিটি সেন্টারের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি।

এ সময় ক্রেতাসহ তিনজন পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার মো. আকাশ (২২) মানিকগঞ্জের চারিগ্রাম এলাকার জমির শেখের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মালেক খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়া সিটি সেন্টারের সামনে সকাল আনুমানিক ৮টার দিকে অস্ত্র বিক্রির সময়ে আকাশকে গ্রেপ্তার করা হয়। এ সময় ক্রেতাসহ আরও তিনজন পালিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিযা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।