২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ভাইকে খুনের অভিযোগে বোন গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় পারিবারিক কলোহের জের ধরে ভাইকে খুনের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 12:03 AM

Updated : 25 Apr 2022, 07:04 PM

শুক্রবার বিকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের উজান গাংপাড় গ্রামে বড় ভাই আশরাফ আলীর (৫৫) কপালে লাঠি দিয়ে আঘাত করেন রাশিদা বেগম (৪০)।

মুমূর্ষু অবস্থায় নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় মারা যান আশরাফ।

নালিতাবাড়ি থানার এসআই আরিফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে নিজেদের ছেলেমেয়েদের মধ্যে হাতাহাতির ঘটনা নিয়ে তারা তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রাশিদা আশরাফের কপালে কাঠের লাঠি দিয়ে আঘাত করে।

রাতে পুলিশ ঘটনাস্থল থেকে রাশিদাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।