২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে দুদিন ধরে বিদ্যুৎ নেই, গ্রাহকদের দুর্ভোগ  

চট্রগ্রামের হাটাহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ক্রটির কারণে পার্বত্য জেলা খাগড়াছড়িতে গত দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 09:59 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

জেলার প্রায় ৩০ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দিন অতিবাহিত করছে।

খাগড়াছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উ গ প্রæ মারমা জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে কখন তা স্বাভাবিক হবে তা নিশ্চিত করতে পারেননি প্রকৌশলী উ গ প্রæ মারমা।

রমজানে বিদ্যুৎ না থাকায় খাগড়াছড়িতে মুসল্লীদের চরম দুর্ভোগের মধ্যে ইফতার ও সেহেরি করতে হচ্ছে। সাধারণ  মানুষসহ ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।

বিদ্যুৎ না থাকায় জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।