২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে ৩ বিজিবি আহত

যশোরের বেনাপোলে পণ্য পাচারকারীদের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তিন সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2013, 02:29 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

তারা হলেন- পুটখালি বিজিবি ক্যাম্পের সুবেদার আলাউদ্দিন, সদস্য বেল্লাল হোসেন ও এবি সিদ্দিক।

শুক্রবার ভোরে বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন খুলনা ২৩ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল তায়েফুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারত থেকে যশোরে বিপুল পরিমাণ পণ্য পাচার হওয়ার খবর পেয়ে বিজিবির একটি টহল দল ভোরে ছোটআঁচড়া গ্রামে পৌঁছে পাচারকারী দলকে প্রতিরোধ করে।

কর্নেল তায়েফুল বলেন, “এসময় সংঘবদ্ধ চোরাচালানী চক্র বিজিবি সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে বিজিবির তিন সদস্য আহত হয়।”

আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাচারকারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়লেও কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

এসময় তাদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ভারতীয় শার্ট, প্যান্ট পাঞ্জাবি, বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

এঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।