ইবি শিবিরের সভাপতিসহ দুই নেতা ঢাকায় গ্রেপ্তার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতিসহ দুই নেতাকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
একটি মামলায় তাদের পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে আবু ইউসুফ জানান।
শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক ও শাহিন বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া থেকে বাসে করে ঢাকায় আসেন। মিরপুর যাওয়ার পথে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এদিকে শিবিরের সেক্রেটারি জেনারেল আবদুল জব্বার এক বিবৃতিতে দুই নেতার ‘মুক্তি’ দাবি করে বলেছেন, শুক্রবারের মধ্যে তারেক ও শাহিনকে ছেড়ে না দিলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।
