খুলনা বিশ্ববিদ্যালয়ে নতুন কোষাধ্যক্ষ
খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক খান আতিয়ার রহমান।
তিনি খুলনার মুহাম্মদ মুহসীন কলেজের সাবেক অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) ছিলেন।
বৃহস্পতিবার তাকে নিয়োগের আদেশ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে।
তিনি সাবেক কোষাধ্যক্ষ ফকির আবু হোসেনের স্থলাভিষিক্ত হবেন। গত ১৪ জুন আবু হোসেনের নিয়োগের মেয়াদ চার বছর পূর্ণ হয়।
আদেশ বলা হয়, চার বছরের জন্য আতিয়ার রহমানকে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর উপযুক্ত মনে করলে তার মেয়াদ পূর্তির আগেই এই আদেশ বাতিল করতে পারবেন।
