মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে যুবককে হত্যা
শেরপুর সদর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্টপুর দড়িপাড়া গ্রাম থেকে পিটুনিতে নিহত আব্দুল মজিদের (১৮) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মজিদ উপজেলার কৃষ্টপুর দড়িপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ মোতালেব (৫০) নামে একজনকে আটক করেছে।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, বুধবার রাতে মোবাইল চুরির অভিযোগে গ্রামবাসী মজিদকে পিটুনি দিয়ে একটি মসজিদের সামনে ফেলে রাখে। এ অবস্থায় ওই যুবক সেখানেই মৃত্যবরণ করেন।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
