২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 02:55 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজমল ইসলাম (২৮) উজ্জল রায় (২৭)।

ফুলবাড়ী থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফুলবাড়ী থেকে পার্বতীপুরগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মোড়ে বিপরীতমুখি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর একজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

আহত মাহিনকে (২৮) ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।