২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজবুত সন্দেহে তিন বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2013, 01:05 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

Image
হিজবুত

হিজবুত

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান জানান, বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন- মো. সাইফুল্লাহ, তারেক আহসান ও এমএম রাশেদুল আলম।   

এদের মধ্যে তারেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আর সাইফুল্লাহ বেসরকারি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টার এবং রাশেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে পড়েন। 

তাদের বিষয়ে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি র‌্যাব।