২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়ে নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. হানিফ বলেন, বুধবার দুপুর ২টায় আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কামাউড়া বাসস্ট্যান্ডের কাছে সিলেটগামী এনা পরিবহনের সঙ্গে ভৈরবগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার যাত্রী রাশেদা বেগম (৩৫) ও তার মেয়ে জান্নাত বেগম (১০) ঘটনাস্থলেই মারা যান। নিহতদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পীরপুর গ্রামে।

এ ঘটনায় আহত হন অটোরিকশা চালকসহ চারজন। আহতদেরকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান সার্জেন্ট মো. হানিফ।