২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে চাঁদাবাজীর অভিযোগে ট্রাকশ্রমিক আটক

দিনাজপুরে চাঁদাবাজীর অভিযোগে এক ট্রাকশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার বেলা ১১টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলীতে দিনাজপুর জেলা ট্রাক টার্মিনালের সামনের সড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজীর সময় শ্রমিক বসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জাহাঙ্গীর আলম নামে এক ট্রাকচালক কোতয়ালী থানায় অভিযোগ করেন যে, টোল আদায়ের নামে বটতলীতে প্রতিটি ট্রাক থেকে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে।

মামলা দায়েরের পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদা আদায়কারী বসির উদ্দীনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩৪১ ও ৩৮৬ দণ্ডবিধি ধারায় মামলা দায়ের করা হয়।

তবে বসির উদ্দীনকে গ্রেপ্তারের পর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতারা এর প্রতিবাদ করেন।

তারা জানান, ট্রাক টার্মিনাল ইজারা নিয়ে ধার্য রেটে টোল আদায় করছিল বসির।