২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার সকাল ৯টার দিকে পৌরসভার ফটিকা বিল থেকে নজির আহমেদ ওরফে কালুর (৫০) লাশ উদ্ধার করা হয়।

কালু উপজেলার মেখল ইউনিয়নের রহুল্লাহপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ঘরে ফেরেন নি কালু।

তিনি দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েকবছর আগে দেশে ফিরেন।

এস আই নুরুল বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।

এই ঘটনায় মামলা হচ্ছে বলেও জানায় হাটহাজারী পুলিশ।