২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ১১০০ টেলিফোন বিকল

ক্যাবল চুরি যাওয়ায় রাজধানীর উত্তরা ১৪ ও ১২ নম্বর সেক্টরের প্রায় এক হাজার একশো টেলিফোন বিকল হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 08:19 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের নয়শো জোড়া এবং ১৭ নম্বর সড়কের চারশো জোড়া প্রাইমারি ক্যাবল চুরি হয়েছে। এ কারণে ১৪ ও ১২ নম্বর সেক্টরের প্রায় ১১০০ টেলিফোন বিকল হয়েছে।

তবে এর মধ্যেই জরুরি ভিত্তিতে লাইনগুলো মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে বিটিসিএল।

আগামী ৬/৭ দিনের মধ্যে টেলিফোনগুলো আবার চালু হবে বলে আশা করছে সংস্থাটি।