২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড রুটে ভাড়া কমিয়েছে ইউনাইটেড

যাত্রীদের জন্য ঢাকা-ব্যাংকক রুটে ভাড়া কমিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

ভাড়ার নতুন নির্ধারিত হার আগামী ২৫ অগাস্ট থেকে কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ইউনাইটেড ঢাকা-ব্যাংকক রুটে নতুন ভাড়া ঠিক করেছে ১৭ হাজার ৯৮৯ টাকা (যাওয়া ও আসা)। শুধু যাওয়া বা আসার জন্য ১১ হাজার ৯২৫ টাকা। 

সপ্তাহে তিনদিন রোব, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে ইউনাইটেডের ফ্লাইট ঢাকা ছেড়ে যায় এবং একই দিনগুলোতে বিকাল সাড়ে ৪টায় ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বেসরকারি এই বিমান সংস্থাটি ব্যাংকক ছাড়াও ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে মাস্কাট ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

ঢাকা থেকে ইয়াংগুন, সিঙ্গাপুর, দোহা  ও করাচি রুটেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।

অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট চালিয়ে আসেছ ইউনাইটেড।

ইউনাইটেডের বহরে একটি ড্যাশ-৮, দুটি এটিআর-৭২, চারটি এমডি-৮৩ এবং দুটি এয়ারবাস-৩১০ রয়েছে।