২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিএনপিকর্মী খুন

পাবনার আতাইকুলায় এক বিএনপিকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

পুলিশ জানায়, সোমবার সকালে শাখারীপাড়া গ্রামের রওশন আলীর (৩৮) লাশ পাওয়া যায়। তার হাত ও পায়ের রগ কাটা ছিল।

রওশন শাখরীপাড়া গ্রামের হারান শেখের ছেলে।

আতাইকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রওশন ৮নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য ছিলেন।

ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়ে আর ফির আসেননি রওশন। সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আতাইকুলা থানার ওসি রেজাউল করিম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় চরমপন্থি বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।