২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুর্ঘটনায় নসিমনচালক নিহত

ঝিনাইদহ সদরে টেম্পোর সঙ্গে সংঘর্ষে এক নসিমনচালক নিহত হয়েছেন। আহত হন এক টেম্পোযাত্রী।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 12:30 PM

Updated : 23 Aug 2022, 11:17 AM

মঙ্গলবার সকালে ঝিনাইদহ-যশোর সড়কের তেঁতুলতলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ইফাজ উদ্দিন (৩২) ঝিনাইদহ সদরের কামারকুণ্ডু গ্রামের সৈয়দ আলীর ছেলে।

আহত জামাল হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।   

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে কাঠবোঝেই নসিমনটি ঝিনাইদহ থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল।

পথে বিপরীতমুখী একটি মাহেন্দ্র অটোটেম্পোর সঙ্গে সংঘর্ষে নসিমনটি উল্টে গেলে চালক ইফাজ ঘটনাস্থলে নিহত হন।