২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর জেলা জামায়াত আমির গ্রেপ্তার

নাশকতার অভিযোগে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 11:17 AM

মঙ্গলবার সকাল ৮টার দিকে  বিরামপুর উপজেলার রেল ঘুমটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিরামপুর থানার ওসি এবিএম জাহিদুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারুলের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, নাশকতা সৃষ্টিতে উস্কানিসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা রয়েছে।

গ্রেপ্তার এড়াতে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন বলে জানান ওসি।