জয়পুরহাটে ১১ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে এক হাজার একশ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনখুর গ্রাম থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, একটি গম বোঝাই ট্রাক থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান র্যাব কর্মকর্তা।
